1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর শেকড় অনেক গভীরে: উপদেষ্টা স্বপন যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান বিশ্ব বাঁশ দিবস আজ, জানুন ইতিহাস ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে: বিবিএস ফারহানসহ তিন নতুন প্রবাসীকে নিয়ে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: পানিসম্পদ মন্ত্রী ঢাকা টু রংপুর লং মার্চে বাধা না দেওয়ার আহ্বান জামায়াতের নিউইয়র্কে যাচ্ছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ পুত্র সন্তানের মা হওয়ার গুঞ্জন, যা বললেন মৌসুমী হামিদ সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র, মূল্য কত

সিএমপির তিন থানায় নতুন ওসি, ১০ পরিদর্শক রদবদল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১০৩ Time View

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৩ জন পরিদর্শক পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে তিনজনকে চান্দগাঁও, পাহাড়তলী ও ইপিজেড থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এক অফিস আদেশে এ রদবদল করেন।

আদেশে চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমানকে পাহাড়তলী থানায় বদলি করে চান্দগাঁওতে নতুন করে ওসি করা হয়েছে ডিবির (উত্তর) মো. মঈনুর রহমান চৌধুরীকে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলামকে ইপিজেড থানার ওসি পদে পদায়ন করা হয়েছে। এর আগে ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়াকে ডিএমপিতে আর পাহাড়তলীর ওসি হাসান ইমামকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করেছিল পুলিশ সদর দপ্তর।

তিন থানার ওসি পদে রদবদল ছাড়াও সিএমপির বিভিন্ন পদে আরও ১০ জন পরিদর্শককে বিভিন্ন ইউনিটে রদবদল করা হয়েছে। সিএমপির প্রশাসন বিভাগের অংসা থোয়াই মারমাকে প্রসিকিউশন বিভাগে। আ ন ম গোলাম কিবরিয়াকে সিটি এসবি থেকে প্রসিকিউশন বিভাগে রদবদল করা হয়েছে।

এছাড়া আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল হককে ডিসি পশ্চিম বিভাগের (অপরাধ শাখায়), সিএমপিতে আসা ফজলুল কাদের পাটোয়ারীকে সিটি এসবিতে, আতিকুর রহমানকে প্রসিকিউশনে, এম সাকের আহমদকে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত), নুরুল বাশারকে ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) পদে, সৈয়দ মঈনুল হোসেনকে সিটি এসবিতে, নাজিম উদ্দীন মজুমদারকে ডিবিতে (উত্তর) ও কামাল উদ্দীনকে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) পদে পদায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ