1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

লেনদেনের শুরুতেই নতুন মাইলফলকে শেয়ারবাজা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৫২ Time View

সোমবার লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ১৯ পয়েন্ট বেড়েছে।

শুরুতে মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। প্রথম আধাঘণ্টাতেই ডিএসইতে সাড়ে চারশ কোটি টাকার লেনদেন হয়ে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে এই বাজারটিতেও লেনদেনে বেশ ভালো গতি রয়েছে। পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

প্রি ওপেনিং সিস্টেম চালু থাকায় এদিন ডিএসইতে লেনদেন শুরু হওয়ার আগেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়িয়ে কেনার প্রস্তাব আসে বিনিয়োগকারীদের পক্ষ থেকে।

ফলে শেয়ারবাজার খুলতেই মূল্যসূচকের বড় উত্থান হয়। প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্ট বেড়ে যায়। এতে প্রথমবারের মতো ডিএসইর প্রধান সূচক ৬ হাজার ৭০০ পয়েন্টের মাইলফলকে পৌঁছেছে রায়।

শুরুতে বড় উত্থান হলেও পরের ২০ মিনিটে বেশকিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক এক পর্যায়ে ১ পয়েন্ট কমে যায়। অবশ্য সূচকের ঋণাত্মক অবস্থা বেশি সময় স্থায়ী হয়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টা ৩৮ মিনিটের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ২৬ পয়েন্টে বেড়েছে। এর মাধ্যমে ডিএসর প্রধান মূল্যসূচক দাঁড়িয়েছে ৬ হাজার ৭২৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৩ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১০৩টির। আর ৩৮টির দাম অপরিবর্তিত। লেনদেন হয়েছে ৫৬৬ কোটি ৭৮ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৫ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৮৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ