1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তার কারণ নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৪৭ Time View

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে টিকা প্রয়োগ কার্যক্রম চলছে। ইতোমধ্যে যারা প্রথম ডোজ টিকা নিয়েছে, তাদের দ্বিতীয় ডোজ নিয়ে কোনো ভাবনা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে। দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করেই প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আজ বুধবার (১১ আগস্ট) দুপুরে সারাদেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব কথা বলেন অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, আমাদের হাতে ফাইজার, মডার্না এবং সিনোফার্মের দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে। টিকা নিয়ে কোনো আশঙ্কার অবকাশ নেই। সুতরাং, কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচারে কোনো দেবেন না।

নাজমুল ইসলাম বলেন, যাকে যেসব কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে, তার টিকা কার্ডে দ্বিতীয় ডোজ নেওয়ার নির্ধারিত সময় লিখে দেওয়া হয়েছে। সে অনুযায়ী টিকা কেন্দ্রে গেলেই যিনি প্রথম ডোজে ফাইজারের টিকা নিয়েছেন তাকে ফাইজারের দ্বিতীয় ডোজ, যিনি মডার্না বা সিনোফার্মের টিকায় প্রথম ডোজ নিয়েছেন, তাকে সে অনুযায়ী মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র বলেন, গত তিন দিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ ও ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষা করে ১১ হাজার ১৬৪ জন রোগী শনাক্ত হয়। করোনা নমুনা পরীক্ষার সংখ্যা হিসাবে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। কিছুদিন আগেও এ হার ৩০ শতাংশের বেশি পৌঁছেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ