1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর শেকড় অনেক গভীরে: উপদেষ্টা স্বপন যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান বিশ্ব বাঁশ দিবস আজ, জানুন ইতিহাস ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে: বিবিএস ফারহানসহ তিন নতুন প্রবাসীকে নিয়ে আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: পানিসম্পদ মন্ত্রী ঢাকা টু রংপুর লং মার্চে বাধা না দেওয়ার আহ্বান জামায়াতের নিউইয়র্কে যাচ্ছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ পুত্র সন্তানের মা হওয়ার গুঞ্জন, যা বললেন মৌসুমী হামিদ সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র, মূল্য কত

শাহজালালে বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ আটক ১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১০৯ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১১ লাখ ২০ হাজার সৌদি রিয়াল জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এগুলো পাচারের উদ্দেশ্যে মিসরে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে এপিবিএন।

আজ সোমবার (২৬ জুলাই) ভোরে মুদ্রাগুলো জব্দ করা হয়। এ সময় জড়িত ব্যক্তিকেও আটক করা হয়।

আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর কাজী। তিনি তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিসরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছিলেন।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ জিয়াউল হক জানান, ওই যাত্রীর কাছে ৮টি দেশের মুদ্রা পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি ছিল সৌদি রিয়াল। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মান প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা।

তিনি বলেন, জাহাঙ্গীর পাচারের উদ্দেশ্যে এগুলো নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ জানায়, একজন যাত্রীর পক্ষে পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করেও এত বৈদেশিক মুদ্রা বহন করা সম্ভব না। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ