1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ক্যালিসের কাছে হারলেন সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২
  • ১২৮ Time View

টেস্ট ক্রিকেটে শীর্ষ অলরাউন্ডারের পদ থেকে অবনমন হয়েছে সাকিব আল হাসানের। বাংলাদেশের এই ক্রিকেটারকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

প্রায় সাত মাস ধরে টেস্ট ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডারের জায়গা ধরে রেখেছিলেন বাঁহাতি স্পিনার সাকিব। তার বর্তমান পয়েন্ট ৪০৪। ক্যালিস ১৭ পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে উঠেছেন।

শীর্ষ অলরাউন্ডারের তালিকায় নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি তৃতীয়, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন চতুর্থ এবং ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড পঞ্চম।

টেস্ট ব্যাটসম্যান হিসেবে ৮৯২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তার পরের ৮৭৪ পয়েন্ট নিয়ে জ্যাক ক্যালিস, দুই পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা, চতুর্থ ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দ্ররপল, পঞ্চম দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার। তার সংগ্রহ ৮৯৬ পয়েন্ট। পাকিস্তানের অফ স্পিনার সাঈদ আজমল ৮৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থান পাওয়া শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের পয়েন্ট ৭৮২।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ