1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

আইরিশদের ওপর দিয়ে বয়ে গেল মিলার ঝড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৪৩ Time View

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে তাক লাগিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। টি-টুয়েন্টি সিরিজেও দ্বিতীয় ম্যাচের শুরুটা দারুণ করেছিল তারা। কিন্তু এরপরই আইরিশদের ওপর দিয়ে বয়ে গেল মিলার ঝড়। যার তাণ্ডবে আর শেষ পর্যন্ত জয়ের স্বাদ পাওয়া হলো না স্বাগতিকদের।

ডাবলিনের মালাহিডে বৃহস্পতিবার রাতে টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪২ রানের বড় ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে মিলারের ৪৪ বলে ৭৫ রানের ঝড়ে ১৫৯ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা। জবাবে ১৯.৩ ওভারে ১১৭ রানে গুটিয়ে গেছে আইরিশরা।

অথচ টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কোনো রান করার আগেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা, ১০ ওভারের মধ্যে মাত্র ৫৮ রানে হারায় ৫টি উইকেট। সেখান থেকে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন ডেভিড মিলার।

ছয় নম্বরে নেমে ৪ চার ও ৫ ছয়ের মারে মাত্র ৪৪ বলে ৭৫ রানের ইনিংস খেলেছেন কিলার মিলারখ্যাত এ মারকুটে ব্যাটসম্যান। জশুয়া লিটলের করা ইনিংসের শেষ ওভারেই হাঁকান ৪টি ছক্কা। যার সুবাদে ১৫৯ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ।

এরপর বল হাতে বাকি কাজ সারেন জর্ন ফরচুইন ও তাবরাইজ শামসি। এ দুজনের বোলিং তোপে পুরো ২০ ওভারও খেলতে পারেনি আয়ারল্যান্ড। ৪ ওভারে ১৬ রান খরচ করেছেন ফরচুইন, শামসির খরচা ১৪ রান। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট।

আয়ারল্যান্ডের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ২৪ রান করেছেন শেন গেটকেট, জর্জ ডকরেলের সংগ্রহ ২০ রান। দুই অঙ্ক ছাড়াতে পেরেছেন ৫ জন ব্যাটসম্যান।

শনিবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ