1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

অবশেষে মুখ খুললেন শিল্পা শেঠি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৬৮ Time View

পর্নোগ্রাফিকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর অবশেষে মুখ খুললেন শিল্পা শেঠি। সোমবার (১৯ জুলাই) রাতে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পর্নোগ্রাফি বানানো ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে রাজ কুন্দ্রাকে।

এরপর থেকে শিল্পার কোনো বক্তব্য সামনে আসেনি। তবে, রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার ঠিক আগেই নেটমাধ্যমে দেওয়া শিল্পা শেঠির একটি পোস্ট ভাইরাল হয়। কিন্তু অবশেষে চার দিন পর মুখ খুললেন শিল্পা।

স্বামীর গ্রেপ্তারের পর কীভাবে কঠিন সময় অতিবাহিত করছেন শিল্পা? বৃহস্পতিবার রাতে অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি সেই কথাই বলে দিচ্ছে। বইয়ের পাতা থেকে তোলা একটি ছবি স্টোরিতে পোস্ট করেন শিল্পা। জেমস থার্বারের একটি উক্তি সেখানে দেখা যায়। যার অর্থ, রাগ নিয়ে পিছিয়ে যাওয়া নয়, ভয় নিয়ে এগিয়ে যাওয়া নয়, সচেতন হওয়া উচিত।

এরপর সেই উক্তির ব্যাখ্যাও দেওয়া রয়েছে। যেখানে লেখা, ‘যারা আমাদের দুঃখ দেয়, আমাদের হতাশা, দুর্ভাগ্যের প্রতি আমরা রাগ পোষণ করি। আমরা ভবিষ্যত নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের বর্তমানের ওপর বাঁচতে হবে। কী হবে বা কী হয়েছিল না ভেবে সম্পূর্ণ সচেতন থাকতে হবে কী হচ্ছে তা নিয়ে। আমি গভীর নিঃশ্বাস নিই। আগেও কঠিন চ্যালেঞ্জ অতিবাহিত করেছি। ভবিষ্যতেও করব। আমার জীবন উপভোগ করতে কোনোকিছুই বাধা হতে পারে না।’

এর আগে, রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার ঠিক আগেই নেটমাধ্যমে দেওয়া শিল্পা শেঠির একটি পোস্ট উঠে এল শিরোনামে। রাজের গ্রেপ্তারের আগে শিল্পা নেটমাধ্যমে লিখেছিলেন, মাথা ঠান্ডা রাখার শক্তি অর্জন করুন।
ইনস্টাগ্রামে একটি বিশেষ যোগাভ্যাসের ভিডিও পোস্ট করে শিল্পা লিখেছিলেন, আমাদের চারপাশে যা ঘটছে, তা বদলে দেওয়ার শক্তি আমাদের সব সময় থাকবে না। কিন্তু আমাদের নিজেদের ভেতরের অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারি আমরাই। আর তা সম্ভব একমাত্র যোগের মাধ্যমে। মাথা ঠান্ডা রাখার শক্তি অর্জন করুন। অপ্রয়োজনীয় চিন্তা দূর করুন। ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভাবনাগুলোকে এক জায়গায় আনুন। ত্রাতক যোগের দ্বারা আপনার মনঃসংযোগ বৃদ্ধি করুন।

শিল্পার এ পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় রাজকে। পর্নো ছবি তৈরি চক্রের মূল পাণ্ডা হিসেবে রাজকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পুলিশের দাবি, পর্নো ছবি চক্রের ক্ষেত্রে রাজের ধরা পড়া হিমশৈলের চূড়া মাত্র। আরও অনেকে এ চক্রের সঙ্গে যুক্ত।

গত ফেব্রুয়ারি মাসে পর্নো ছবি বানানো ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল। ১৯ জুলাই সেই মামলার মূল ষড়যন্ত্রকারী হিসাবে রাজকে গ্রেপ্তার করা হয়।

এদিকে স্বামী রাজ গ্রেপ্তার হওয়ার পরেই শিল্পা চলে যান মায়ের কাছে। আপাতত তিনি সন্তানদের নিয়ে বোন শমিতা শেঠির সঙ্গে থাকছেন বান্দ্রার বাংলোয়। মঙ্গলবার নাচের রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার ৪’-এর শুটেও আসেননি তিনি। তার অনুপস্থিতির প্রকৃত কারণও জানাননি কাউকে। তদন্তে নেমে তাই এদিকটি খতিয়ে দেখছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ