1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৫৬ Time View

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহী ও পাবনার ৬ জন করে, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন এবং, নাটোর ও নওগাঁর ২ জন করে প্রাণ হারিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৪৫ দিনে মোট ৬২০ জন মারা গেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৬৫০ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৬৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫.৮৪%।

এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪৫৪টি এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ৫০৭ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৬ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ