1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পদ্ধতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৫৫ Time View

টেস্ট চ্যাম্পিয়নশিপে গতবারের পয়েন্ট পদ্ধতি নিয়েই সমালোচনা ছিল বেশি। মোট ১২০ পয়েন্টের হিসাবে কেউ ৫ ম্যাচের সিরিজে একটি টেস্ট জিতলে পেতো ২৪ পয়েন্ট। দুই ম্যাচের সিরিজে আবার একটি জিতলে সেটি হয়ে যেত ৬০ পয়েন্ট! এক কথায় বৈষম্য ছিল তাতে। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে (২০২১-২০২৩) সেই বৈষম্য দূর করার চেষ্টা করেছে আইসিসি। ঘোষিত হয়েছে নতুন পয়েন্ট পদ্ধতি।

এখন থেকে একটি টেস্ট জিতলেই জয়ী দল পাবে ১২ পয়েন্ট। সিরিজে যতগুলো ম্যাচই থাকুক না কেন। ড্রয়ের জন্য ৪ আর টাই হলে ৬ পয়েন্ট পাবে দলগুলো। নতুন এই পয়েন্ট পদ্ধতি বুধবার ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটি আরও জানিয়েছে, পয়েন্ট টেবিলে অর্জিত পয়েন্টের শতাংশ হিসেব করেই দলগুলোর অবস্থান নির্ধারিত হবে।

আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস এই পয়েন্ট পদ্ধতি নিয়ে বলেছেন, ‘গতবারের পয়েন্ট পদ্ধতি নিয়ে অনেকেই বলেছিলেন যে, এটার আরও সরলীকরণ প্রয়োজন। ক্রিকেট কমিটি বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিটি ম্যাচের জন্য পয়েন্ট পদ্ধতির নতুন মানদণ্ড নির্ধারণ করেছে।’

এর ফলে নতুন এই পদ্ধতিতেই শুরু হবে ইংল্যান্ড-ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজটি শুরু হবে আগস্টে। এখানে বলে রাখা প্রয়োজন যে, চ্যাম্পিয়নশিপে সবগুলো দল সমান সংখ্যক সিরিজ খেললেও সমান সংখ্যক টেস্ট খেলবে না। তিনটি হোম আর তিনটি অ্যাওয়ে ভিত্তিতে সবচেয়ে বেশি ২২টি টেস্ট খেলবে ইংল্যান্ড। একমাত্র বাংলাদেশই খেলবে সবচেয়ে কম- ১২টি টেস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ