1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

এবার কোপার শিরোপা জিতেই ফিরতে চান মেসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৪৬ Time View

এখন পর্যন্ত তিনবার কোপা আমেরিকার ফাইনালে খেলেছেন মেসি। কিন্তু একবার শিরোপা ছুঁতে পারেননি তিনি। তবে ফের এ আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে তার সামনে। আগামী রোববার চলতি টুর্নামেন্টের ফাইনাল। ব্রাজিলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। ঐ ম্যাচ জিতেই কোপার ট্রফি নিয়েই দেশে ফিরতে চান মেসি।

কোপা আমেরিকায় এ বার একের পর এক রেকর্ড গড়েছেন মেসি। হাভিয়ের মাশ্চেরানোর নীল-সাদা জার্সিতে সব চেয়ে বেশি ১৪৭টি ম্যাচ খেলার রেকর্ড ভেঙেছেন এ তারকা। প্রথম আর্জেন্টিনীয় হিসেবে ছ’টি কোপায় খেলেছেন। তার আগে কোনও একটা প্রতিযোগিতায় আর্জেন্টিনার কেউ অন্যদের দিয়ে এত গোল করাতে পারেননি। মেসি করিয়েছেন পাঁচটি গোল। কোপা ফাইনালের আগে কিংবদন্তি তারকার সামনে রয়েছে আরও রেকর্ড ভাঙার হাতছানি। দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে তিনি সব চেয়ে বেশি ৩৪টি ম্যাচ খেলার নজির গড়বেন ফাইনালে।

এ বারের কোপায় মেসি এখন পর্যন্ত গোল করেছেন ছ’ম্যাচে চারটি। ছ’টি কোপা মিলিয়ে তার মোট গোল ১৩টি। আর চারটি গোল করলে তিনি দক্ষিণ আমেরিকার সেরা প্রতিযোগিতায় সব চেয়ে বেশি গোল করার নজির স্পর্শ করবেন। তবে এ তারকার ব্যাক্তিগত রেকর্ড নিয়ে চিন্তা নেই। তার একটাই লক্ষ্য শিরোপা জেতা। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘কোনও ব্যক্তিগত রেকর্ড নয়। আমি একটা জিনিসই চাই। এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে।’

বছরের পর বছর ধরে জাদুকরী ফুটবলে মাতােচ্ছন মেসি। কিন্তু এখনো জাতীয় দলের জার্সিতে এ তারকা জিততে পারেননি শিরোপা। এবার কোপা আমেরিকা জিতে সে আক্ষেপ মেটাতে চান কিং লিও।

আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ছয়টায় রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ