1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ইউরোর সেমিফাইনালে ইতালির বিপক্ষে মাঠে নামবে স্পেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৫৪ Time View

ইউরো কাপের প্রথম সেমিফাইনালে আজ দুই জায়ান্ট ইতালি ও স্পেনের লড়াই। দুর্দান্ত ফর্মে থাকা ইতালির সামনে স্পেন। লড়াইটা দুই জায়ান্টের, টক্করটা দুই মাস্টারমাইন্ডের।

সুপারস্টারে ভরা দুই দল ইতালি আর স্পেন। বাঘে সিংহে লড়াইটা তাই জম্পেশ। ফর্মের বিচারে ইতালিয়ানরা এগিয়ে, জিতেছে এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচের সবটিতেই। অন্যদিকে, স্প্যানিশরা অতটা ধারাবাহিক নয়। ওয়েম্বলিতে হেভিওয়েট ম্যাচটি শুরু রাত ১টায়।

গেল তিন আসরেই নকআউটে দেখা হয়েছে দুই দলের। ২০০৮ আর ২০১২তে ইউরো জয়ের পথে ইতালির বাধা পেরিয়েছে স্পেন। গেলবার শোধ নিয়েছে ইতালি, বিদায় দিয়েছে স্প্যানিশদের।

মানচিনির ইতালি স্রেফ উড়ছে। ইউরোপিয়ান কম্পিটিশনে টুর্নামেন্ট আর কোয়ালিফাইং মিলিয়ে প্রথম দল হিসেবে জিতেছে টানা ১৫ ম্যাচ। এই ইউরোতেও ৫ ম্যাচের সবগুলোতেই জিত। শুধু তাই না, সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৮তে শেষবার পর্তুগালের কাছে হেরেছিল ইতালি, এরপর জিতেছে টানা ১৩টা ম্যাচ।

ইনসিনিয়া-ইম্মোবিলে-কিয়েসাদের নিয়ে ইতালিয়নরা সাজিয়ে বসেছে অ্যাটাকিং ফুটবলের পসরা। তবে আক্রমণে মন দিতে গিয়ে ওরা স্বকীয়তা হারায়নি। বিখ্যাত ইতালিয়ান ডিফেন্সে ফাটল ধরতে দেয়নি কিয়েলিনি-বনুচ্চিরা। স্পিনাজ্জোলা ছাড়া মানচিনির দলে সবাই ফিট।

এদিকে লুইস এনরিকের স্পেন সেমিতে উঠলেও যাত্রাপথটা মসৃণ ছিল না। গ্রুপে প্রথম দুই ম্যাচ ড্র। পরের দুই খেলায় আবার স্পেন প্রতিপক্ষের জালে দিয়েছে ১০ গোল। কোয়ার্টারে সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচে আবার পড়তি ফর্ম, সেমিতে উঠেছে পেনাল্টি শুটআউটে ভর করে। সারবিয়ার আছে চোট, লাপোর্তেও পুরো ফিট নন। তাদের জায়গায় দলে ঢুকতে পারেন ড্যানি ওলমো আর এরিক গার্সিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ