1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

এক সিনেমার জন্য ৫৫ কোটি চাইলেন মহেশ বাবু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫১ Time View

দীর্ঘ ১১ বছর পর আবারও একসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু এবং পরিচালক ত্রিভিক্রম শ্রিনিবাস। চলতি বছরের মে মাসেই সিনেমাটি নিয়ে ঘোষণা দেন পরিচালক শ্রীনিবাস।

এর প্রাথমিক নাম ঠিক করা হয়েছে ‘পারথু’। সিনেমাটি মহেশের বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে। সময়মতো সিনেমাটির কাজ শেষ হলে ২০২২ সালের এপ্রিল-মে মাসে মুক্তি পাবে সিনেমাটি।

মাসখানেক পর বছরের শেষদিকে সিনেমাটির কাজ শুরু করবেন তারা। এমনটাই কথা রয়েছে।

তবে এবার ভারতীয় গণমাধ্যমের এক চমকপ্রদ খবরে জানা গেছে, সিনেমাটির জন্য প্রায় ৫৫ কোটি রুপি অর্থ নিচ্ছেন মহেশ বাবু।

সম্প্রতি বলিউড লাইফ তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, এর আগে ২০০৫ সালে আতহাদু এবং ২০১০ সালে খালেজা নামক দুই সিনেমায় এক সাথে কাজ করেছেন মহেশ এবং শ্রীনিবাস। এবার দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে হলেন তারা। সিনেমাটির জন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে ৫৫ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন মহেশ।

আশা করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে নায়কের দাবি মেনে নেবে তাকে নিয়েই কাজটি শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠান৷

এদিকে, মহেশ বাবু বর্তমানে একটি অ্যাকশন থ্রিলার ফিল্মে কাজ করছেন। ‘সরকারু ভারি পাটা’ নামক এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কৃতি সুরেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ