1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির

উইম্বলডন: চতুর্থ রাউন্ডে জোকোভিচ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৬৩ Time View

ফর্মের তুঙ্গে থাকা নোভাক জোকোভিচ উইম্বলডনের শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন। যুক্তরাষ্ট্রের ডেনিশ কুডলাকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন তিনি। তবে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে।

সেন্টার কোর্টে শুক্রবার ৩৪ বছর বয়সী জোকোভিচ জেতেন ৬-৪, ৬-৩, ৭-৬ (৯-৭) গেমে। চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ চিলির ক্রিস্তিয়ান গারিন।

উইম্বলডনের মুকুট ধরে রাখার পাশাপাশি জোকোর লক্ষ্য এবার রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছোঁয়া।

জোকোভিচ জিতলেও পারেননি অ্যান্ডি মারে। এ তারকা শুক্রবার ৬-৪, ৬-২, ৬-২ গেমে হারেন শাপোভালোভার কাছে।

এদিকে নারী এককে তিউনিসিয়ার জাবেউরের কাছে ৫-৭, ৬-৩, ৬-২ গেমে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন গার্বিনে মুগুরুজা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ