1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের কোনো বিকল্প নেই রতন হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ফ্যাসিস্ট সরকার সমবায় সমিতিগুলোকে লুটেপুটে খেয়েছে: খায়রুল কবির খোকন পরীমণির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন অভিনেত্রী নাজনীন নীহা! কিন্তু কাকে? তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস সোফি জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আওয়ামী লীগ আমলে ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নোবেলের বাবা হওয়ার খবরে স্ত্রী বলছেন ‘আমি প্রেগন্যান্ট না’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৭৬ Time View

অন্তর্জালে স্ট্যাটাস দিয়ে সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেল জানিয়েছিলেন, হয়তো তিনি ও তাঁর স্ত্রী বাবা মা হতে চলেছেন। তবে নোবেলের এমন দাবি অস্বীকার করে তাঁর স্ত্রী মেহরুবা সালসাবিল জানিয়েছেন, ‘আমি প্রেগন্যান্ট না।’

নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ও ১৫ মিনিটের একটি লাইভ ভিডিও করে নোবেলের স্ত্রী জানিয়েছেন, ‘আমি খুবই লজ্জিত এবং আমার জানা নেই কেনো বলা হয়েছে যে হয়তো আমি প্রেগন্যান্ট। ইভেন এ ব্যাপারে আমি নোবেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সে করেনি। আমি প্রেগন্যান্ট নই এবং এ ঘটনায় আমি লজ্জিত।’

স্ট্যাটাসের পরে এ প্রসঙ্গে মন্তব্য জানতে মেহরুবা সালসাবিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অন্তঃসত্ত্বা নন বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ জুন সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে নোবেল ফেসবুক স্ট্যাটাসে বাবা হওয়ার খবর জানিয়ে দোয়া চেয়ে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিনীর জন্য দোয়া করবেন।’

ক্যারিয়ারের শুরু থেকে নিজের কোনো গান প্রকাশ হওয়ার আগে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল।

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ