1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

বিএসএমএমইউয়ের ৬৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৯৫ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০২১-২০২২ অর্থবছরের ৬৪২ কোটি ৮ লাখ ২৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৪৪৭ কোটি ৪৩ লাখ ৯৮ হাজার টাকা এবং শিক্ষা মন্ত্রণালয় (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) থেকে ১৯৪ কোটি ৬৪ লাখ ৩১ হাজার টাকা সংগ্রহ হবে।

গত অর্থ বছরে (২০২০-২০২১) বিএসএমএমইউয়ের বাজেটের পরিমাণ ছিল ৬০১ কোটি ৭৩ লাখ ৬৪ হাজার টাকা।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বাজেট সম্পর্কিত এ তথ্য তুলে ধরেন।

এর আগে একই স্থানে বিশ্ববিদ্যালয়ের ৮৩তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ বাজেট অনুমোদিত হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহানসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ