1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

সারাদেশে ১৪ দিন শাটডাউনের সুপারিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৬৮ Time View

করোনা ভাইরাসের সংক্রমণরোধে সারাদেশে ১৪ দিন সম্পূর্ণ শাটডাউনের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।করোনা ভাইরাসের অতি সংক্রমণশীল ডেলটা ধরণ ঠেকাতে এই সুপারিশ দেয়া হয়। আজ বৃহস্পতিবার (২৪ জুন) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩৮ তম সভায় এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ জানান, আঞ্চলিক লকডাউনে কাজ না হওয়ায় সারা দেশে শাটডাউনের পরামর্শ দেয়া হয়েছে। এসময় অফিস-আদালত সব বন্ধ থাকবে বলে এ সভার আলোচনায় সুপারিশ করা হয়।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এই সুপারিশ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে সম্পূর্ণ শাটডাউনের এই সুপারিশ বাস্তবায়ন করবে সরকার এবং করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এই শাটডাউন হবে আরও কঠোর।

এদিকে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৮৬৮ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৫৮ জন। যা গেলো দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ