1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বলিভিয়ার বিপক্ষে চিলির জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৫১ Time View

আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে কোপা আমেরিকায় যাত্রা শুরু হয়েছিল চিলির। তবে দ্বিতীয় ম্যাচেই নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে তারা। বলিভিয়ার বিপক্ষে তারা জিতেছে ১-০ গোলে।

স্কোরলাইন দেখে অবশ্য ঠিক বোঝার উপায় নেই ম্যাচে কতটা দাপুটে ফুটবল খেলেছে মার্টিন লাসার্তের দল। তবে কাজের কাজ গোল মাত্র একবারই করতে পেরেছে তারা।

এরেনা পান্তানাল স্টেডিয়ামে চিলির পক্ষে জয়সূচক গোলটি করেছেন বেন ব্রেরেটন। ম্যাচের দশ মিনিটের মাথায় এডুয়ার্ডো ভার্গাসের এসিস্ট থেকে দলকে এগিয়ে দেন ব্রেরেটন। এই এক গোলই এনে দিয়েছে চিলির প্রথম জয়।

পুরো ম্যাচে অবশ্য আরও বেশ কিছু সুযোগ তৈরি করেছে তারা। অন্তত ১১টি শট তারা রেখেছিল লক্ষ্য বরাবর। কিন্তু ব্রেরেটনের গোলের পর আর খুঁজে পায়নি জালের ঠিকানা। ফলে ন্যুনতম ব্যবধানের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

এ জয়ের পর বি গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল চিলি। তবে দিনের অন্য ম্যাচে উরুগুয়েকে একই ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা।

চিলির পরবর্তী ম্যাচ আগামী সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়, প্রতিপক্ষ উরুগুয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ