1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

আউট দেননি আম্পায়ার, লাথি মেরে স্টাম্প ভাঙলেন সাকিব!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৫০ Time View

ফের বিতর্কের জন্ম দিলেন সাকিব আল হাসান। এবারের ঘটনা আবাহনী-মোহামেডান দ্বৈরথে। আবাহনীর মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডাব্লিউয়ের আবেদন করেছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার ‘নট আউট’ বলার সঙ্গে সঙ্গে লাথি মেরে স্টাম্প ভেঙে দেন সাকিব!

ঢাকা প্রিমিয়ার লিগে একটা বিতর্ক না কাটতেই নতুন আরেকটির জন্ম দিলেন সাকিব। লিগের বায়ো বাবল ভেঙে তিনি অনুশীলন করায় তদন্তের মুখে পড়েছিল তার ক্লাব মোহামেডান। এজন্য মোহামেডানকে সতর্ক করে ‘ছাড়’ দিয়েছে বিসিবি ও সিসিডিএম। সেই রেশ না কাটতেই আরও বড় কাণ্ড সাকিবের।

সাকিব নিজের দ্বিতীয় ওভারে দুই ও তিন নম্বর বলে এক চার ও এক ছক্কা খেয়েছিলেন। তাতেই মেজাজ হারান। পঞ্চম ওভারের ষষ্ঠ বলটি মুশফিকের পায়ে লাগলে আবেদন করেন সাকিব। কিন্তু দুই সেকেন্ডের ব্যবধানে রিঅ্যাকশন দেখালেন তিনি। পা দিয়ে স্টাম্প ভেঙে দিয়ে আম্পায়ার ইমরান পারভেজ রিপনের সঙ্গে তর্কে জড়ালেন। অশ্রাব্য ভাষায় কথা বলেন ওই সময়। তার সতীর্থরা এগিয়ে এসে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন।

ঘটনা এখানেই শেষ নয়। ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন শুভগত হোম। প্রথম দুই বলে পরপর দুই চার হজম করেন এই স্পিনার। ওভারের পঞ্চম বল শেষ হতেই বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ করে দেন আম্পায়াররা। সাকিব এক্সটা কাভার থেকে দৌঁড়ে এসে দুই হাতে দুই স্টাম্প তুলে সজোরে আছাড় মারেন। আবার পরিস্থিতি খারাপ হয়ে যায়। ততক্ষণে অবশ্য মাঠকর্মীরা পিচ কভার দিয়ে ঢাকা শুরু করেছেন।

সাকিব ওখানেই থামেননি। আশালীন ভাষার ব্যবহার করতে করতে মাঠ থেকে বেরিয়ে যান। আবাহনী ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন কোচ খালেদ মাহমুদ সুজন। সাকিবকে টেনে নিজেদের ড্রেসিংরুমে নিয়ে আসার চেষ্টা করেন। ওখানে চলে দুই দলের কথার লড়াই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ