1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

প্রতিবন্ধী ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুলাই, ২০১২
  • ১৩৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী শিশু, এতিম ও আলেম ওলামাদের নিয়ে ইফতার করেছেন।

শনিবার প্রথম রোজায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ইফতারির আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী প্রায় আধা ঘণ্টা আগে ইফতার অনুষ্ঠান স্থলে আসেন। এসময় তিনি ইফতার অনুষ্ঠানে ঘুরে ঘুরে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

এরপর প্রধানমন্ত্রী তার টেবিলে এতিম ও প্রতিবন্ধী শিশুদের পাশে নিয়ে ইফতার করেন।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এতিম ও প্রতিবন্ধীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবনের কর্মকর্তা কর্মচারী ও প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন্।

এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (মিডিয়া) মাহবুবুল হক শাকিল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ