1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

ম্যারাডোনার যে রেকর্ড এখন রোমেরোর দখলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪৫ Time View

অভিষেকে দারুণ রক্ষণ দিয়ে নজর কেড়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। দ্বিতীয় ম্যাচেও কেড়েছেন, এবার উপরি পাওনা হিসেবে আছে একটা গোলও। ম্যাচটা অবশ্য শেষমেশ জিততে পারেনি আর্জেন্টিনা। তবে কলম্বিয়ার বিপক্ষে পাওয়া গোলটায় আরও একটা সান্ত্বনা খুঁজতে পারেন আটালান্টা ডিফেন্ডার। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার একটা রেকর্ড যে ভেঙে দিয়েছেন তিনি!

কলম্বিয়ার মাঠ ব্যারাংকিয়ায় স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটায় ঘড়ির কাঁটা তখন দুই মিনিট পেরিয়েছে কেবল। তখনই ফ্রি কিক থেকে দারুণ এক হেডারে করলেন গোল। আর্জেন্টিনা তাতে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

জাতীয় দলে এটা তার মাত্র দ্বিতীয় ম্যাচ, তাতেই প্রথম গোলের দেখা। তবে বিষয়টা আরও মহিমান্বিত করছে একটা রেকর্ড। কলম্বিয়ার বিপক্ষে তার গোলটা এসেছে ম্যাচের ১৩০ সেকেন্ডে, এর চেয়ে কম সময়ে বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিপক্ষের মাঠে আর্জেন্টিনার ইতিহাসে গোল নেই আর একটিও।

এর আগে এই রেকর্ডটা ছিল ম্যারাডোনার দখলে। ১৯৮৫ সালের মে’তে ভেনেজুয়েলার মাঠে গোলটা করতে আর্জেন্টাইন অধিনায়ক সময় নিয়েছিলেন ১৬৮ সেকেন্ড।

তবে রেকর্ড গড়েও অবশ্য আর্জেন্টিনা জিততে পারেনি ম্যাচটা। দ্বিতীয়ার্ধের দুই, বিশেষ করে একেবারে শেষ মুহূর্তের এক গোলে কপাল পুড়েছে কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যদের। তাতে টানা দ্বিতীয় আর চলতি বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় ড্রয়ের কবলে পড়েছেন লিওনেল মেসিরা। ফলে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছেন বাছাইপর্বের দুইয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ছয় ম্যাচের ছয়টিতেই তুলে নিয়েছে জয়, আছে তালিকার শীর্ষে।

ড্রতেই কেবল অস্বস্তির শেষ নয় রোমেরোর। সে ম্যাচে পেশিতে টান লেগেছিল তার। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে গুঞ্জন, এই ডিফেন্ডারকে অন্তত কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচের আগে দলে পাবেন না মেসিরা। কোপা আমেরিকার ঠিক আগে এমন খবরে নিশ্চিতভাবেই আলবিসেলস্তেদের মাঝে সৃষ্টি হবে অস্বস্তি।

কোপা আমেরিকায় মেসিরা নিজেদের মিশন শুরু করবেন আগামী ১৫ জুন। আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচ চিলির বিপক্ষে। সাবেক কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত তিনটায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ