1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

দীপিকার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সালমান!

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৯৩ Time View

বলিউড ইন্ডাস্ট্রির মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। বয়স ৫৫ হলেও এখনও পর্যন্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তিনি। কেননা ভাইজান নাকি এখনও বিয়ের জন্য প্রস্তুত নন। বহুবার বহু সাক্ষাৎকারে নিজে মুখেই সেই কথা বলেছেন সাল্লু।

কিন্তু জানেন কি বলিউডের এই মোস্ট এলিজেবল ব্যাচেলরকে লাল গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলি সুন্দরী দীপিকা পাড়ুুকোন। তবে সেই প্রস্তাব প্রত্যাখান করে দিয়েছেন সালমান খান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- ২০১৫ সালে ‘তামাশা’ ছবির প্রচারণার জন্য সালমানের সঞ্চালিত অনুষ্ঠান ‘বিগ বস’-এ গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেখানেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দীপিকা।

সালমানকে বিয়ের প্রস্তাব দিয়ে দীপিকা বলেছিলেন, ‘আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কি আমাকে বিয়ে করবেন মিস্টার সালমান খান?’

জবাবে সালমান খান বলেছিলেন, যে কেউ তাকে প্রস্তাব দিক না কেন তিনি বিয়ে করবেন না।

এদিকে, সালমান-দীপিকাকে রূপালি পর্দায় একসঙ্গে দেখার জন্য দীর্ঘদিন ধরেই মুখিয়ে রয়েছেন তাদের ভক্তরা। তবে জুটিবদ্ধ হয়ে কাজ না করলেও সালমানের ‘ম্যায় অর মিসেস খান্না’তে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা।
ব্যক্তিগত জীবনে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা পাড়ুকোন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ