1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

রামেকের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪১ Time View

প্রাণঘাতি করোনা সংক্রমণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও সাতজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার (৬ জুন) সকাল ৯টা থেকে আজ সোমবার (৭ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭ জন মারা গেছেন। এই সাতজনই প্রাণঘাতি করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজনই করোনার হটস্পট চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্যদের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর একজন, পাবনার একজন এবং নাটোরের একজন রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

উপপরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছেন ২০ জন। এর মধ্যে ১৬ জন রাজশাহীর, তিনজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নওগাঁর বাসিন্দা।

২৩২ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রামেক হাসপাতালে রোগী ভর্তি ছিলেন ২৩৫ জন। যাদের অবস্থা বেশি খারাপ তাদের ভর্তিতে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন উপপরিচালক।

এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন এবং ৬ জুন ৬ জন রামেক হাসপাতালে মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ