1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক চর্চা ফেরাতেই প্রার্থী: হামিদুর রহমান আযাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় মুখ্য নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার চর্চা ফিরিয়ে আনতেই ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

আজ (সোমবার, ১০ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের ঘোষিত প্রার্থী ওলি আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার রাষ্ট্র ও জনগণের সঙ্গে যে দ্বিচারিতা করেছে, তা সামনে আনতেই নিশ্চিত পরাজয় জেনেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ পাবেন। সেই গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনার অংশ হিসেবেই ১১ দলীয় জোট নির্বাচনে অংশ নিচ্ছে।’

এর আগে, রোববার (৯ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে দলটির চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ