1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে ‘কয়েক সপ্তাহের মধ্যেই’: মার্কো রুবিও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান

আপাতত বাংলাদেশকেও টিকা দেওয়া হবে না: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪৮ Time View

বাংলাদেশে প্রায় ১৫ লক্ষ মানুষ ভারতের থেকে পাওয়া প্রথম দফার টিকা নিয়ে অপেক্ষা করছেন পরবর্তী ডোজ়ের জন্য। দ্বিতীয় ডোজ়ের সময় পেরিয়ে গিয়েছে আড়াই-তিন মাস।

আনন্দবাজার সূত্রে জানা যায়, ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত যা পরিস্থিতি তাতে কোনও ভাবেই অন্য কোনও রাষ্ট্রকে কোভিডের প্রতিষেধক পাঠাতে পারবে না ভারত। বরং তারা নিজেরাই এখন টিকা আমদানির চেষ্টা করছে।

এ নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনারা জানেন যে, প্রতিষেধক এবং অন্যান্য সরঞ্জাম বাইরের দেশগুলিতে রফতানির ক্ষেত্রে ভারতই সবার আগে ছিল। কিন্তু আমরা এখন বাইরে থেকে সরবরাহ (প্রতিষেধক) আমদানিকেই নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। সেই প্রেক্ষাপটে প্রতিষেধক রফতানির করার প্রশ্ন ওঠাটাই ঠিক নয়। আমরা এখন ঘরোয়া প্রতিষেধক তৈরির কর্মসূচিকেই মূল লক্ষ্যবস্তু করেছি।”

দেশটির কূটনীতিকদের মতে, প্রতিষেধক রফতানির কোন প্রশ্নই উঠছে না। তার কারণ দেশে যে ভাবে টিকাকরণ করা সম্ভব হবে বলে ধরে নেওয়া হয়েছিল তার ধারকাছ দিয়েও যেতে পারেনি মোদী সরকার। কিন্তু সেই সঙ্গে এই বিতর্কও উঠছে যে, কেন্দ্র নিজে থেকেই বারবার বাংলাদেশ-সহ গোটা বিশ্বকে আশ্বস্ত করেছিল।

এপ্রিলের শুরুর দিকে, অর্থাৎ ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সংলাপে জানিয়েছিলেন, স্বাস্থ্য ক্ষেত্রে ভারতের যে-টুকু সম্পদ তা গোটা বিশ্বের সঙ্গে ভাগ করে নেওয়াতেই বিশ্বাস করে তার সরকার।

বাংলাদেশের বক্তব্য, ভারতের এ-হেন আশ্বাসেই অন্য কোনও দেশের দিকে তাকানো হয়নি। এমনকি প্রাথমিক ভাবে ফিরিয়ে দেওয়া হয়েছিল চিনকেও।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘‘উপায়ান্তর না দেখে সেই এখন চিনেরই দ্বারস্থ হতে হচ্ছে। যদিও আমরা এখনও জানি না, যারা ভারতের কাছ থেকে প্রথম ডোজ় নিয়ে বসে রয়েছেন তাদের এখন প্রোটোকল কী হবে?’’

অবশ্য ভারতের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বেশ কিছু দিন আগেই ঘরোয়া ভাবে বাংলাদেশকে সতর্ক করেছিলেন। জানিয়েছিলেন, বাংলাদেশ যেন তাদের নাগরিকদের জন্য প্রতিষেধকের বিকল্প ব্যবস্থা করতে শুরু করে। কারণ, অন্য দেশকে দেওয়ার মতো বাড়তি টিকা ভারতের হাতে নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ