1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা ঢাকায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
  • ৪৮ Time View

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা। আজ বুধবার (২ জুন) সকাল ৯টা ২০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

অলোক শর্মাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সকাল ৯টা ২০ মিনিটে অলোক শর্মা ঢাকা পৌঁছান। কিউআর ০৯৫৭ একটি বিশেষ ফ্লাইটে বিমানবন্দরে নামেন তিনি। অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনের এক কর্মকর্তাও শর্মার ঢাকা পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনকে (কপ–২৬) সামনে রেখে জলবায়ু ইস্যুতে দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার সমর্থন অর্জনে ঢাকা সফরে এলেন শর্মা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির সফরের প্রায় দুই মাসের মাথায় কপ-২৬ প্রেসিডেন্টের ঢাকা সফর। এর মধ্য দিয়ে জলবায়ু ইস্যুতে ঢাকা ও ব্রিটেনের একসঙ্গে কাজ করার পথ আরও উন্মোচিত হবে। তাছাড়া কপ-২৬ সম্মেলনের আগে এটি ঢাকার জন্য আগাম প্রস্তুতিও বটে। সম্মেলনে বাংলাদেশ কোন কোন বিষয়গুলো তুলে ধরবে সেটিরও একটা সুযোগ এটি।

দুই দিনের ঢাকা সফরের প্রথম দিন ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন শর্মা। এর পর বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু বিষয়ক রাউন্ড টেবিলে অংশ নেবেন তিনি। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এক টুইট বার্তায় বলেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ সফর। আমরা একসঙ্গে জলবায়ু বিষয়ক ক্ষতি মোকাবিলায় কাজ করতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ