1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

আজ থেকে পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৫৯ Time View

করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে ব্যাংক লেনদেনের সময় কমানোর কারণে কমেছিল পুঁজিবাজারে লেনদেনেরে সময়। তবে ব্যাংকের লেনদেন এখনো স্বাভাবিক না হলেও আজ সোমবার থেকে পুঁজিবাজারে স্বাভাবিক নিয়মে চলবে লেনদেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ সোমবার থেকে দেশের দুই পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একটানা সাড়ে চার ঘণ্টা লেনদেন হবে।

করোনার কারণে গত বছরের ২৬ মার্চ থেকে পুঁজিবাজারের লেনদেন একটানা ৬৬ দিন বন্ধ ছিল। দীর্ঘ এ বন্ধের পর ৩১ মে বিএসইসির নতুন কমিশনের হাত ধরে আবার লেনদেন শুরু হয়। তবে লেনদেনের সময় কমে আসে। করোনার আগে স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়।

এর মধ্যে দিয়ে এক বছরের বেশি সময় পরে স্বাভাবিক লেনদেনে ফিরছে পুঁজিবাজার।

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়ে ৬ জুন পর্যন্ত করা হয়েছে। নতুন এ নির্দেশনায় ব্যাংকিং কার্যক্রম আরও আধা ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরে ব্যাংকের লেনদেনের সময় বাড়ানোর পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা লেনদেন বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ