1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পর্যটকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুলাই, ২০১২
  • ১৭৩ Time View

কক্সবাজার শহরের কলাতলী এলাকার বিএম রিসোর্ট নামে আবাসিক কটেজের কক্ষ থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

আবাসিক কটেজের রেজিস্টারে ওই পর্যটকের নাম লেখা হয়েছে হাফিজ (৩৫)। তিনি রাজধানীর ঢাকার ধানমন্ডি ১৩২ নম্বর এলাকার জালাল আহমদের ছেলে।

বিএম রিসোর্টের ব্যবস্থাপক নয়ন জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় ওই পর্যটক তাদের ১০৫ নম্বর কক্ষটি ভাড়া নিয়ে সেখানে অবস্থান করেন। শুক্রবার দুপুর পর্যন্ত কক্ষটি বন্ধ পেয়ে বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ও মিজানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে সন্ধ্যা সাড়ে ৬টায় তার লাশ উদ্ধার করে।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল জানান, ওই কক্ষের ভেতরে বিপুল পরিমাণ সিগারেট, তার মুখে রক্ত দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি মারা গেছেন। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ