1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

হোয়াইটওয়াশের মিশনে দুপুরে মাঠে নামছে টাইগাররা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৫৬ Time View

সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। হয়েছে ইতিহাসও। এবার সফরকারী শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের মিশনে নামবে টাইগাররা। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড ছাড়া বড় দলগুলোর মধ্যে আর কাউকে হোয়াইটওয়াশ করার নজির নেই বাংলাদেশের।

আজকের ম্যাচটি জিতলে সেই স্বাদ পাবে তামিম ইকবালের দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

আজকের ম্যাচটি জিতলে লঙ্কানদের প্রথমবার হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখাবে টাইগাররা। সঙ্গে আইসিসি সুপার লিগে গুরুত্বপূর্ণ আরো ১০ পয়েন্ট যোগ করা যাবে। শুধু তাই নয় এ ম্যাচ জিতলে ঘরের মাঠে টানা দশ ম্যাচ জেতার স্বাদ পাবে বাংলাদেশ।

তবে ঘরের মাঠে টানা দশ জয়ের প্রথম ঘটনা হবে না এটি। কারণ এর আগেও ঘরের মাঠে টানা দশ ম্যাচ জেতার নজির রয়েছে টাইগারদের। শ ম্যাচ জেতার নজির রয়েছে বাংলাদেশের।

সেটি ২০১৪-১৫ সালের কথা। হতাশাময় ২০১৪ সালের শেষদিকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কত্ব দেয়া হয়েছিল মাশরাফি বিন মর্তুজাকে। তার প্রথম এসাইনমেন্ট ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজে পাঁচ ম্যাচের সবকয়টিতে জিতেছিল বাংলাদেশ। পরে বিশ্বকাপে মাশরাফির অধিনায়কত্বেই কোয়ার্টার ফাইনালে খেলে টাইগাররা।

বিশ্বকাপ শেষে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর আসে ভারত। মোস্তাফিজুর রহমানের জাদুতে তাদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজের শিরোপা নিশ্চিত করে ফেলে স্বাগতিক বাংলাদেশ দল। যার মাধ্যমে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা ১০ ওয়ানডে জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। সেই সিরিজের শেষ ম্যাচটি হারায় থেমে যায় জয়যাত্রা।

চলমান সিরিজের প্রথম ম্যাচটি ৩৩ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে নেয় স্বাগতিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ