1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ

পছন্দের জায়গাতেই খেলার সুযোগ পাচ্ছেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৬৭ Time View

এক বছরের নিষেধাজ্ঞা শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মাধ্যমে ক্রিকেটে ফিরে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু ইনজুরির কারণে দীর্ঘায়িত হয়নি সেটি। সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি।

এরপর আরও দুটি দেশের সঙ্গে খেলেছে টিম টাইগার। কিন্তু ছিলেন না বাংলাদেশের পোস্টার বয়। দুই দেশ নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ছুটিতে ছিলেন সাকিব। তবে জাতীয় দলের হয়ে এবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছেন টাইগার অলরাউন্ডার। তার পছন্দের তিন নম্বর ব্যাটিং পজিশন নিয়ে খেলবেন এই সিরিজে।

সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমন তথ্যই জানিয়েছেন।

তিনি বলেন, আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিন নম্বরে ব্যাটিং করবে সাকিব আল হাসান। সেটা তার জন্যও সেরা জায়গা এমনকি সে নিজেও তিন নম্বরে ব্যাট করতে চায়। আমরা মনে করি তাকে সুযোগটা দেয়া উচিত।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিন নম্বর পজিশনে ব্যাট করতে রীতিমতো লড়াই করেছেন সাকিব। এজন্য রাজি করাতে হয় তৎকালীন হেড কোচ, অধিনায়ক ও টিম ম্য্যানেজমেন্টকে। সেসময় বাজিমাত করেন তিনি। ২ সেঞ্চুরি, ৫ ফিফটির সাহায্যে ঈর্ষণীয় ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেন ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ