1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন

বার্সেলোনায় হচ্ছে আগুয়েরোর নতুন ঠিকানা?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৬৬ Time View

এবার রীতিমতো বোমা ফাটাল ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান ও আর্জেন্তাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। এ সংবাদ মাধ্যম বলছে, চ্যাম্পিয়নস লিগ শেষ হলেই সার্জিও আগুয়েরোর নতুন ঠিকানা হবে বার্সেলোনা। সেখানে অবশ্য এ তারকার পারিশ্রমিক অনেকটাই কম হতে পারে।

ম্যানচেস্টার সিটি ছেড়ে আগুয়েরো যে বার্সেলোনায় যাচ্ছেন এ ব্যাপারটি নিয়ে আগামী ২৯ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে কোন পক্ষই কিছু বলবে না। এমনটাই জানিয়েছে, টিওয়াইসি স্পোর্টস।

এরআগে অবশ্য গত মার্চের শেষে এক দশকের সম্পর্কে ইতি টেনে ম্যান সিটি ছাড়ার কথা ঘোষণা দিয়েছিলেন আগুয়েরো নিজেই। মূলত এরপর থেকেই গুঞ্জন, আগুয়েরো এবার কোথায় খেলবেন তা নিয়ে। জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির পাশেই তাকে দেখা যেতে পারে বলে ধারণা করছিলেন ভক্তরা।

কিন্তু মেসির ভবিষ্যৎ বার্সেলোনায় খুব একটা সুরক্ষিত না থাকায় একটা ‘কিন্তু’ রয়েই যাচ্ছিল। তবে মেসির সঙ্গে বার্সেলোনা সংঘাত কাটিয়ে উঠেছে। তিনিও ফের ছোটবেলার ক্লাবের সঙ্গে চুক্তি পুনর্নবীকরনের পথেই যে হাঁটবেন সেটা প্রায় নিশ্চিত।

বার্সেলোনা সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক মন্দায় জর্জরিত। তাই ম্যান সিটির পারিশ্রমিকে কাতালান ক্লাব আগুয়েরোর সঙ্গে চুক্তিতে অপারগ। তবে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বার্সেলোনার প্রস্তাব বিবেচনা করে সম্মতিই দিয়েছেন ম্যান সিটির রেকর্ড গোলস্কোরার।

সাপ্তাহিক দেড় লক্ষ পাউন্ডে আগুয়েরোর সঙ্গে চুক্তি হয়েছে বার্সার। এমনটাই জানিয়েছে দ্য সান। আগুয়েরোর পাশে লিভারপুলের উইনালডম এবং লিয়ঁ স্ট্রাইকার মেম্ফিস ডিপে’ কে ফ্রি-ট্রান্সফারে পেতে চাইছে কাতালান ক্লাবটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ