1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

অসহায় মানুষের কল্যাণে কাজ করছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মে, ২০২১
  • ৪৫ Time View

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, দেশের অসহায়, দুস্থ, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে আছে সরকার। করোনা মহামারিতে প্রান্তিক জনগোষ্ঠী যেন ভালোভাবে আনন্দের সহিত পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে এজন্য সরকার মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

বুধবার (১২ মে) অনলাইনে খুলনা জেলা প্রশাসন আয়োজিত ‘প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান’ অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এবং খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ।

উল্লেখ্য, বুধবার খুলনা জেলার ৯ টি উপজেলার ৬৮ টি ইউনিয়নের ১৭ হাজার পরিবারকে ‘প্রধানমন্ত্রী মানবিক সহায়তা’ হিসেবে বিকাশ পেমেন্টের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ