1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

অবশেষে খালেদা জিয়ার সঠিক জন্মদিন প্রকাশ পেল : কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মে, ২০২১
  • ৬৫ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবশেষে বেগম খালেদা জিয়ার করোনা টেস্ট রিপোর্টে তার আসল জন্মদিনের সঠিক তথ্য প্রকাশিত হলো।

আজ সোমবার (১০ মে) ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নিজ বাস ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, একাধিক জন্মদিনের নামে জাতিকে এতদিন বেগম জিয়া অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল। প্রকৃতপক্ষে তার জন্মদিন করোনা টেস্ট রিপোর্ট অনুযায়ী ৮ মে।

হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্টের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই রিপোর্টের কপিতে দেখা যায় খালেদা জিয়ার জন্ম তারিখ ১৯৪৬ সালের ৮ মে।

প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রোববার তার ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্টটি তুলে দেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে বরাবরই বলা আসা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। শুধু বঙ্গবন্ধু হত্যাকারীদের খুশি করতে ও খুনিদের উৎসাহিত করতে ১৫ আগস্টে জাতীয় শোক দিবসে খালেদা জিয়া জন্মদিন পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ