1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

করোনায় আরও ৫৬ জনের মৃত্যু, শনাক্ত ১,৩৮৬

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মে, ২০২১
  • ৪১ Time View

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৯৩৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯১৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১ হাজার ৩৮৬ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

মোট শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ জন। এর আগে শনিবার (৮ মে) দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছিলো ৪১ জনের।

আজ রবিবার (৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৩২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১০ হাজার ১৬২ জন।

২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ১৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৩০ হাজার ৮৯৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৬ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ২২ জন। এছাড়া চট্টগ্রামে ২১, রাজশাহীতে ৩, খুলনায় ৪, বরিশালে ২, সিলেটে ১, রংপুরে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ১৮ জন নারী। এর মধ্যে বাড়িতে ৫ জন এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১১ হাজার ৯৩৪ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৬৫৩ জন এবং নারী ৩ হাজার ২৮১ জন।

` বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩০ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৫, ৪১ থেকে ৫০ বছরের ৭, ৩১ থেকে ৪০ বছরের ৩ এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ