1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের এক ধাপ উন্নতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪১ Time View

সর্বশেষ টি-টর‌্ন্টিয সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াটওয়াশ হয়ে এক পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। তবুও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। মূলত ওয়েস্ট ইন্ডিজের অবনতি হওয়াতেই র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে টাইগারদের।
আইসিসি গত ৩ মে বার্ষিক হালনাগাদ করে র‌্যাংকিং প্রকাশ করেছে। যেখানে প্রতিটা দেশের গত দুই বছরের ৫০ ভাগ পারফরম্যান্স এবং গত বছরের শতভাগ পারফরম্যান্স বিবেচনাতে নিয়ে এই র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে।

নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২৫। নিউজিল্যান্ডের কাছে হোয়াটওয়াশ হওয়ার আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২৬। অন্যদিকে বাংলাদেশকে হোয়াটওয়াশ করে ৮ রেটিং পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড। ২৬৩ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে তিনে অবস্থান করছে কিউইরা।
আর ২৭৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দুইয়ে অবস্থান করা ভারতের রেটিং পয়েন্ট ২৭২। ২৬১ রেটিং পয়েন্ট নিয়ে চারে রয়েছে পাকিস্তান। জিম্বাবুয়ের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে এগিয়েছে পাকিস্তান।
তবে দুই ধাপ পিছিয়ে গেছে অস্ট্রেলিয়া। ২৫৮ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে অজিরা। ছয়ে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ২৪৮ ও সাতে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩৬। বাংলাদেশের থেকে দুই রেটিং পয়েন্ট বেশি নিয়ে আটে রয়েছে শ্রীলঙ্কা।
অন্যদিকে যথারীতি দশম স্থানে রয়েছে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং তাদের পরই রয়েছে যথাক্রমে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও স্কটল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ