1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ম্যাচে ফেরার লক্ষ্যে মাঠে নেমেছে মুমিনুলরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৫১ Time View

পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা মোটেও আশানুরূপ হয়নি বাংলাদেশের। সে হতাশা ভুলে ম্যাচে ফেরার লক্ষ্যেই আজ দ্বিতীয় দিনে মাঠে নেমেছে অধিনায়ক মুমিনুল হকের দল।

প্রথম দিনের শুরুতে বেশ ভালো বল করেও কাজ হয়নি, উইকেট ফেলতে পারেননি বোলাররা। দিনের একমাত্র উইকেটটা গেছে অভিষিক্ত শরীফুলের হাতে। সে ধারা থেকে বেরিয়ে এসে আজ ম্যাচে ফিরতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যেই শুরু করেছে দ্বিতীয় দিন।

রান সহায়ক উইকেট হওয়ায় তা পরিপূর্ণভাবে কাজে লাগাচ্ছে শ্রীলঙ্কা। ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ১ উইকেটে ২৯১ রান তুলেছে স্বাগতিকরা। সেঞ্চুরি করেছেন দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। অনুমিতভাবেই প্রথম ইনিংসে বড় স্কোরের দিকে যাচ্ছে শ্রীলঙ্কা।

গতকাল প্রথম দিন শেষে করুনারত্নেও জানান, উইকেটে বোলারদের জন্য কিছু নেই। প্রথম ইনিংসে ৬০০ রানই তার টার্গেট।

প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন করুনারত্নে। গতকাল ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করেছেন এ বাঁহাতি ওপেনার। ২৮ রানে জীবন পেলেও আউট হয়েছেন ১১৮ রান করে। দিন শেষে লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘বোলারদের জন্য বেশি কিছুই নেই উইকেটে। কিন্তু সম্ভবত পরের দিকে স্পিনারদের জন্য কিছু থাকতে পারে। আমাদের যত বেশি সম্ভব রান করা দরকার, ৬০০’ই টার্গেট। যাতে বোলারদের জন্য আমরা কিছু দিতে পারি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ