1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

পদ্মাসেতুর ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে সহযোগিতা দেবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২
  • ১২০ Time View

মুদ্রানীতি এবং সামষ্টিক অর্থনীতি ঠিক রেখে পদ্মাসেতুতে বাংলাদেশ ব্যাংক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংক অতীতেও সরকারের জনকল্যাণ এবং প্রবৃদ্ধিজনিত কাজে সহযোগিতা করেছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সরকারের অভিপ্রায় যদি কল্যাণকর হয়, তবে বাংলাদেশ ব্যাংক তা করবে।

বুধবার মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গভর্নরের কাছে জানতে চাওয়া হয়, পদ্মাসেতুর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করবে কিনা।

এ সময় গভর্নর আরো বলেন, পদ্মাসেতুর কাজ শুরু হতে সময় লাগবে। কাজ শুরু হতে এ বছর চলে যাবে। তাই এ মুদ্রানীতিতে পদ্মাসেতু খুব একটা প্রভাব ফেলবে না।

তিনি বলেন, টাকার মান ঠিক রেখে, রিজার্ভ ধরে রেখে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে। তবে ডলারের সমস্যা হলে বাংলাদেশ ব্যাংক তাতে সহায়তা দেবে ব্যাংকগুলোকে। প্রয়োজনে বন্ড ও রেমিটেন্স সংগ্রহ বাড়িয়ে সহযোগিতা করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ