1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

পিএসএলে সুযোগ পেলেন ৩ টাইগার ক্রিকেটার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪২ Time View

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও সুযোগ পেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মিস্টার ডিপেন্ডেবল মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমবারের মতো এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল পেয়েছেন আরেক টাইগার ক্রিকেটার লিটন দাস।

মঙ্গলবার ভার্চুয়াল নিলামে টাইগার ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়। পিএসএল-এ লাহোর কালান্দার্স নিজেদের করে নিয়েছেন সাকিব আল হাসানকে। আর মুলতান সুলতানের জার্সিতে দেখা যাবে মাহমুদুল্লাহ রিয়াদকে এছাড়া লিটন দাসকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।

করোনার কারণে গত মার্চে স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। মাত্র ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবার পরেই আসে ঘোষণা। এর কারণ ছিল, এক দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফের করোনা আক্রান্ত হওয়ায়।

আগামী জুনে শুরু হতে যাচ্ছে স্থগিত হওয়া পিএসএল। বাকি ম্যাচগুলোর জন্য নতুন করে খেলোয়াড় নিলামের আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ষষ্ঠ আসরের নিলামে বাংলাদেশ বেশ কয়েকজন ক্রিকেটারের নাম থাকলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি দলে নিতে। এবার পাঁচ টাইগার ক্রিকেটার ছিলেন নিলামে।

পিএসএলের এই মধ্যবর্তী প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছিল ৭ বাংলাদেশি ক্রিকেটারের। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস দল পেলেও দল পাননি বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিম ছাড়াও দল পাননি পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার সাব্বির রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ