1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

ওবায়দুল কাদেরের ছোট বোনের বাসায় ককটেল হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৯৪ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নোয়াখালীর বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জার বোন তাহেরা বেগমের (৬৯) বাসভবনে ককটেল হামলা ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মন্ত্রীর ছোট বোনের বাসা তাহেরা মঞ্জিলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

তাহেরা বেগমের অভিযোগ, তার বড় ছেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার বড় ছেলের সঙ্গে তার ছোট ভাই কাদের মির্জার সঙ্গে বিরোধ চলছে। ওই বিরোধের জেরে মির্জা কাদেরের কয়েকজন অনুসারী এ ককটেল হামলার ঘটনা ঘটিয়েছে।

সেতুমন্ত্রীর ভাগিনা হুমায়ন রশীদ মিরাজ জানান, তার বড় ভাই ঢাকায় অবস্থান করছেন। ঘটনার সময় বাসার ভেতরে তিনি, তার মা ও তার স্ত্রী ছিলেন। রাত ১২টা ২০ মিনেটের দিকে মির্জা কাদেরের অনুসারী বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কেচ্ছা রাসেল, সাজু, দীপক, ৯ নম্বর ওয়ার্ডের জিসানসহ ১০-১৫ জন তাদের বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায়। বিকট শব্দে ১৫টির মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করা হয়েছে। অভিযোগের সত্যতা পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ