1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০

৩১২ রানে পিছিয়ে থেকে দিন শুরু লঙ্কানদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৬৯ Time View

ক্যান্ডি টেস্টের চতুর্থ দিনে শনিবার (২৪ এপ্রিল) ব্যাট হাতে মাঠে নেমেছেন শ্রীলঙ্কার দুই ব্যাটার। আগের দিন ৭৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২১১ বল খেলে ৮৫ রানে অপরাজিত ছিলেন দিমুথ করুনারতেœ। অধিনায়কের সঙ্গে ক্রিজে থেকে দিন শেষ করেন ৩০ বলে ২৬ রান করা ধনঞ্জয়া ডি সিলভা।

তার আগে ওপেনার লাহিরু থিরিমানে ১২৫ বলে ৫৮ রান করে বিদায় নেন। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ ফাঁদে পড়েন তিনি।

তাসকিন আহমেদের বলে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন ওসাদা ফার্নান্দো। ৪৩ বলে ২০ রান তুলেন তিনি। অন্যদিকে ৩২ বলে ২৫ রান করে তাইজুল ইসলামের বলে বোল্ড হন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ।

শুক্রবার (২৩ এপ্রিল) বাংলাদেশ থেকে ৩১২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করে লঙ্কানরা।

তার আগে ৭ উইকেটে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ