1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, স্বস্তি কুমিল্লার অংশে ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন ঈদের ছুটিতে মেট্রো রেল চলাচলের সূচি প্রকাশ ঈদে ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

করোনায় আক্রান্ত হলেন চিত্রনায়ক আলমগীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪৭ Time View

করোনায় আক্রান্ত হলেন চিত্রনায়ক আলমগীর। গত দুই দিন ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আজ মঙ্গলবার বিকেলে এক ফেসবুকে স্ট্যাটাসে খবরটি জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।

তিনি লিখেছেন, খবরটা লিখতে চেয়েছিলাম না। কারণ আলমগীর ভাই নিষেধ করেছিলেন।কিন্তু না জানালে আমার অন্যায় হবে,তাই দোয়া চাচ্ছি সবার কাছে। আলমগীর ভাই করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই দিন আগে। শারিরীকভাবে তিনি ভালো আছেন। সবাই দোয়া করবেন তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।

জানা গেছে, গেলো ১৭ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে তার। সেদিনই তাকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গেলো ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা কিংবদন্তি দম্পতি আলমগীর ও রুনা লায়লা। ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ