1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

জুভেন্তাসের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নে জোর ধাক্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৭৫ Time View

সিরি আ’র শিরোপার রেস থেকে আগেই ছিটকে গেছে জুভেন্তাস। টেবিলের শীর্ষ চারে থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করাটাই এখন একমাত্র লক্ষ্য দলটির। কিন্তু সেই স্বপ্নেও এবার জোর ধাক্কা লাগল।

রবিবার শেষ মুহূর্তে গোল হজম করে আতালান্তার বিপক্ষে ১-০ গোলে হেরেছে জুভরা। ৮৭ মিনিটে গোল করে স্বাগতিকদের জয় এনে দিয়েছেন রুসলান মালিনোভস্কি। তাতে টেবিলে চার নম্বরে চলে গেছে জুভেন্তাস। আর তিন নম্বরে উঠেছে আতালান্তা। পাঁচে থাকা নাপোলি গরম নিশ্বাস ফেলছে জুভদের ঘাড়ে।

ইনজুরির কারণে ক্রিস্তিয়ানো রোনালদো ছিলেন না। পর্তুগিজ তারকাকে ছাড়া খেলতে নেমে এ ম্যাচে বেশ ভুগেছে জুভরা। আতালান্তা তুলনায় সুযোগ তৈরি করেছে অনেক বেশি।

সিরি আতে ২০০১ সালের পর এই প্রথম আতালান্তার কাছে হারল জুভেন্তাস।

৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্তার মিলান। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে দ্বিতীয় স্থানে। আতালান্তা মাত্র ২ পয়েন্ট পিছিয়ে আছে তিনে। ৬২ পয়েন্ট নিয়ে চারে জুভন্তাস। আর পাঁচে থাকা নাপোলির পয়েন্ট ৬০।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ