1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪

শূন্য রানে আউট অধিনায়ক মুমিনুল, ব্যাটিং করবেন আবার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪১ Time View

শ্রীলঙ্কার বিপক্ষে মূল সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচে রানের দেখা পেলেন না অধিনায়ক মুমিনুল হক। রোববার দুই দিনের ম্যাচের দ্বিতীয় দিন শূন্য রানেই আউট হয়ে গেছেন তিনি। তবে তাকে আবার মিডল অর্ডারে ব্যাটিং করানো হবে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

ম্যাচের দ্বিতীয় দিন প্রথম সেশন শেষে মুমিনুলের সবুজ দলের সংগ্রহ ৩ উইকেটে ৮৯ রান। ওপেনার ও উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস ২৭ রান করে স্বেচ্ছা অবসরে গেছেন। বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম আউট হয়েছেন ১৯ রান করে।

পরে রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক মুমিনুল। ব্যর্থ হয়েছে ইয়াসির আলি রাব্বিও। ডানহাতি এ মিডলঅর্ডার ব্যাটসম্যান করেছেন ১৫ রান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত মোহাম্মদ মিঠুন ১৯ ও শুভাগত হোম ৫ রানে অপরাজিত ছিলেন। বল হাতে দুই উইকেট শিকার মেহেদি হাসান মিরাজের।

এদিকে মুমিনুল শূন্য রানে আউট হলেও তাকে আবার মিডল অর্ডারে ব্যাটিং করানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। এই ম্যাচ দেখেই ২১ জনের প্রাথমিক স্কোয়াডকে নামিয়ে আনা হবে ১৬ জনে এবং বাদ পড়া পাঁচজনকেও দলের সঙ্গে রাখা হবে বলে নিশ্চিত করেছেন নান্নু।

এর আগে তামিম ইকবালের লাল দল প্রথম দিন শেষ করে ১ উইকেটে ৩১৪ রান নিয়ে। হাফসেঞ্চুরি পেয়েছেন তামিম, সাইফ, শান্ত আর মুশফিক। তামিম ৬৩, সাইফ ৫২, শান্ত ৫৩ আর মুশফিক ৬৬ রান করে স্বেচ্ছায় অবসরে যান।

হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে নুরুল হাসান সোহানও অবসরে যান। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান করেন ৪৮ রান। মেহেদি হাসান মিরাজ ২৪ রানে অপরাজিত থাকেন। ২ রান করে আউট হন তাইজুল ইসলাম। শুভাগত হোমকে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হন লোয়ার অর্ডারের বাঁহাতি এই ব্যাটসম্যান।

কাটুনায়াকের চিলাও মারিয়ানস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে দুইদিনের এই প্রস্তুতি ম্যাচের পর ২১ জন থেকে ১৬ জনে নামিয়ে আনা হবে বাংলাদেশ দলের স্কোয়াড। পরে দুইদিন অনুশীলন শেষে আগামী ২১ এপ্রিল থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। স্কোয়াডে সুযোগ না পাওয়া ৫ জনও থাকবেন দলের সঙ্গেই।

প্রস্তুতি ম্যাচের দুই দল

লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ এবং একজন সাপোর্ট স্টাফ

সবুজ দল: সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম এবং মুকিদুল ইসলাম মুগ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ