1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪

সাকিব ও তার পরিবারের জন্য জার্সি উপহার কেকেআরের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৪৬ Time View

ঘরের ছেলে সাকিব আল হাসানকে আবারও ফিরে পেয়ে ভীষণ খুশি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ব্যাট হাতে এখনও সাফল্য দেখাতে না পারলেও প্রথম দুই ম্যাচে সাকিব বোলিংয়ে বেশ ভালো করেছেন। চেনা শিবিরে বেশ আনন্দেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

তার সেই আনন্দ আরও বাড়িয়ে দিতেই যেন সাকিবের স্ত্রী-কন্যা-পুত্রের জন্য আলাদা জার্সির ব্যবস্থা করেছে কেকেআর। সাকিব তার দুই কন্যার সঙ্গে এক মাস আগে জন্ম নেয়া পুত্রেরও জার্সি উপহার পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ছবি আপলোড করেছেন তিনি নিজেই।

এই পোস্টের মাধ্যমে আবার ছেলের নামও জানিয়েছেন সাকিব। জার্সিতে একমাত্র ছেলের নাম দেয়া-আইজাহ আল হাসান। যেখানে সাকিব লিখেছেন, ‘আমাদের শিশু সন্তান আইজাহ আল হাসানের আনন্দময় একটি মাস পূর্ণ হলো। তুমি আমার ছোট্ট্ পরিবারে পূর্ণতা দিয়েছো। তুমি সুন্দর দুই বোনের আদরের ভাই, যাকে পেয়ে তাদের আনন্দের সীমা নেই। আমরা এর চেয়ে ধন্য আর হতে পারতাম না! আমার পরিপূর্ণ পৃথিবী।’

২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে কুলসুম শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তারপর তার ঘর আলো করে এসেছে দুটি কন্যা এবং একটি পুত্র সন্তান।সাকিবের প্রথম কন্যার নাম আলাইনা হাসান অব্রি। দ্বিতীয় কন্যা ইরাম হাসান। এরপর এসেছে একমাত্র পুত্র আইজাহ আল হাসান।

সাকিবের নিজের এবং তার স্ত্রী উম্মে, কন্যা আলাইনা এবং ইরাম আর পুত্রের আইজাহর নাম লেখা ৭৫ নম্বর মোট ৫টি জার্সি উপহার দিয়েছে কেকেআর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ