1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নতুন সিনেমায় নাটালি পোর্টম্যান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১২৩ Time View

অস্কারজয়ী ইসরায়েলি-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী নাটালি পোর্টম্যান। সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে তাকে অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাবান বলে ধরা হয়। বিশ্বজোড়া ভক্তদের জন্য নতুন খবর নিয়ে এলেন।

সম্প্রতি এইচবিও ফিল্মসের ব্যানারে ‘দ্য ডেইস অফ এবানডোনমেন্ট’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নাটালি।

সিনেমাটির গল্প রচিত হয়েছে এলেনা ফেরান্তের বেস্ট সেলিং উপন্যাস ‘দ্য ডেইস অফ এবানডোনমেন্ট’-এর উপর ভিত্তি করে। সিনেমাটি রচনা ও পরিচালনা করবেন ম্যাগি বেটস।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক সোফি মাসের সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করবেন পোর্টম্যান।

এ সিনেমায় টেস নামক এক মহিলার চরিত্রে অভিনয় করবেন তিনি যে কিনা তার ব্যক্তিগত জীবনের স্বপ্নগুলো পরিত্যাগ করেছে তার পারিবারিক জীবনের জন্য।

একজন নারীর জীবনের অন্ধকারাছন্ন নানা চিত্র ফুটে উঠবে এই সিনেমায়। উপন্যাসটির জনপ্রিয়তা এবং বর্তমান সময়ের নানা দিক চিন্তা করেই নির্মিত হবে সিনেমাটি।

প্রসঙ্গত, ‘স্টার ওয়ার্স’ ত্রয়ী-তে পাদমে আমিদালা চরিত্রে অভিনয় করে পুরো দুনিয়া জুড়ে জনপ্রিয়তা পেয়ে যান নাটালি পোর্টম্যান। পরবর্তীতে ২০১১ সালে ‘ব্লাক সোয়ান’ সিনেমায় অভিনয় করে অস্কার জয় করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ