1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা: সামনে এলো লোমহর্ষক তথ্য! শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

লাকাজেতের জোড়া গোলে আর্সেনালের জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪২ Time View

সব প্রতিযোগিতা মিলিয়ে ট চার ম্যাচ পর জয় পেয়েছে আর্সেনাল। আলেকজান্দ্রে লাকাজেতের জোড়া গোলে তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে গানাররা।

শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া মাইকেল আর্তেতার দল এগিয়ে যায় ৩৩তম মিনিটে। দানি কাবেয়োসের পাস থেকে শেফিল্ডের জাল খুঁজে নেন লাকাজেতে। ফরাসি ফরোয়ার্ড নিজের দ্বিতীয় গোল করেন ৮৫তম মিনিটে।

তার আগে টমাস পার্টির পাস থেকে ৭৭তম মিনিটে আর্সেনালের দ্বিতীয় গোল এনে দেন গাব্রিয়েল মার্তিনেলি। জানুয়ারির পর এবারই প্রথম গোলের দেখা পেলেন ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এই জয়ে ৩১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ৯ম স্থানে উঠে এসেছে আর্সেনাল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে অবনমনের শঙ্কায় থাকা শেফিল্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ