1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

চট্টগ্রামে করোনায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ২২৮

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৬ Time View

কোভিড-১৯ সংক্রমণে কোণঠাসা হয়ে পড়ছে চট্টগ্রাম। এ মহামারীর দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো জেলা। বেড়েই চলেছে সংক্রমণের হার। দিনের পর দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এ মহামারী।

কোন দিন শনাক্তে আবার কোনদিন মৃত্যুর সংখ্যায় ভাঙ্গছে একের পর এক রেকর্ড। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা তাণ্ডবে প্রাণ হারিয়েছে ৯ জন। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে আরও ২২৮ জন।

আজ রবিবার (১১ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ছয়টি ল্যাবে ১ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২২৮ জনের দেহে করোনার বিষ শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২০৪ জন এবং উপজেলার বাসিন্দা ২৪ জন।

এনিয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত গিয়ে দাঁড়াল ৪৪ হাজার ৩১৯ জন। অন্যদিকে গত শনিবার ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এনিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃত্যু বেড়ে ৪২৩ জনে দাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ