1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে নতুন ১১১ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪০ Time View

নোয়াখালীতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১১ জন। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। নতুন আক্রান্তের হার শতকরা ১৭.১৬ ভাগ। যা গত রোববারের (৪ এপ্রিল) তুলনায় ১০ ভাগ বেশি।

আজ সোমবার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, জেলায় নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩২, বেগমগঞ্জে ৩৯, কোম্পানীগঞ্জে ১৫, কবিরহাটে ৯, সোনাইমুড়ীতে ৭, সেনবাগে ৩, হাতিয়ায় ৩, চাটখিলে ২ ও সুবর্ণচরে ১ জন রোগী রয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ হাজার ২০৬ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫২৫ ও আইসোলেশনে রয়েছেন ৫৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় জেলার দুটি ল্যাবে ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় করোনায় মোট মৃত্যু ৯২ জন। স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিংসহ বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

এদিকে লকডাউনের প্রথম দিন সকাল থেকে জেলা শহরসহ গুরুত্বপূর্ণ বাজারে মানুষের তেমন একটা ভিড় লক্ষ্য করা যায়নি। বিভিন্ন সড়কে ছোটখাট কয়েকটি অটোরিকশা ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ