1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ

হাসপাতালে ভর্তি শচিন টেন্ডুলকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৫৫ Time View

গত শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার। এবার সপ্তাহ পেরুনোর আগেই মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন শচিন।

মার্চ মাসে হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিয়ে সবার আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শচিন। এরপর একে একে ইউসুফ পাঠান, সুব্রিমানিয়াম বদ্রিনাথ এবং ইরফান পাঠানও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

নিজের স্বাস্থ্যের ব্যাপারে আপডেট জানিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কথা টুইট করেছেন শচিন।

যেখানে তিনি লিখেছেন, ‘সবাইকে দোয়ার জন্য ধন্যবাদ। ডাক্তারি পরামর্শ আরও ভালোভাবে পেতে বাড়তি সাবধানতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছি আমি। আশা করি খুব দ্রুতই বাড়ি ফিরতে পারব আমি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ