1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

৪৩তম বিসিএস: ৩ মাস বাড়লো আবেদনের সময়সীমা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৪৩ Time View

আবারো বাড়ছে ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিএসে পরীক্ষার আবেদেনের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ মার্চ সন্ধ্যা ৬টার এর পরিবর্তে ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত পুন:নির্ধারণ করা হয়েছে।

এর আগে রবিবার ৪৩তম বিসিএসের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়ানো হবে। যেহেতু অনেক প্রতিষ্ঠান স্নাতক পর্যায়ের ফাইনাল পরীক্ষা শেষ করতে পারেনি। সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানেই সবার মতামত নিয়ে কত দিন বাড়ানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ