1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

দেড় যুগ পর শিরোপার হাতছানি বাংলাদেশের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৫৪ Time View

বাংলাদেশের ফুটবলে একটি ট্রফির জন্য ১৮ বছরের অপেক্ষা। মাঝে দুইবার ফাইনালে উঠলেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। এবার আক্ষেপ ঘুচানোর আরেকটি সুযোগ লাল-সবুজ জার্সিধারীদের সামনে। নেপালের ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (সোমবার) শিরোপা নির্ধারণী ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

অর্থাৎ নেপালকে হারিয়ে দিতে পারলেই ২০০৩ সালের পর প্র্রথমবার কোনো ট্রফি জিতবে বাংলাদেশ ফুটবল দল। সেই ইতিহাসের সাক্ষী হতে পারেন আপনিও। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম থেকে ফাইনালটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে।

২০০৩ সালে দেশের মাটিতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশ। এর পর কেটে গেছে ১৮ বছর। লম্বা এই সময়ে জাতীয় দল আর কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি। যদিও সাফ ফুটবল ও বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে খেলেছিল, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি (মাঝে ২০১০ সালে এসএ গেমস ফুটবলে অনূর্ধ্ব-২৩ দলের অংশগ্রহণে সোনা জিতেছিল)।

নেপালের ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ গ্রুপ পর্বে কিরগিজস্তানকে ১-০ গোলে হারিয়েছে। আর স্বাগতিকদের সঙ্গে করেছে ড্র। তিন দলের মধ্যে সেরা হয়েই ফাইনাল খেলছে জামালরা। অন্যদিকে নেপাল কোনো ম্যাচ না জিতে শুধু ড্র করে ফাইনালে জায়গা করে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ